অপরাধ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার দায়ের কোপে পাঁচ বছরের শিশুকন্যা খুন।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে বাবার দায়ের কোপে প্রাণ গেল পাঁচ বছরের শিশু ফারিহা সুলতানার। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ঘাতক বাবা ফারুক হোসেনকে আটক করেছে। তিনি ওই এলাকার কাদের মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ফারুক পারিবারিক কলহের একপর্যায়ে ক্ষিপ্ত  হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে আঘাত করেন এবং পরে শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, পরিবারের সদস্যরা দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”

মতামত দিন