আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ ,আদালতে দীপু মনির প্রশ্ন।
সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।
রিমান্ড শুনানির সময় আদালতে দাঁড়িয়ে অসুস্থতার কথা তুলে ধরেন দীপু মনি। তিনি অভিযোগ করেন, কারাগারে থেকেও তিনি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।
কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “মাননীয় আদালত, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর আগে চারবার হাসপাতালে নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি নিজেও অসুস্থ, আমার ব্রেন পরীক্ষা ও যথাযথ চিকিৎসা দরকার। আমাদের কি সত্যিই মরতে হবে প্রমাণের জন্য যে আমরা অসুস্থ?”
রাষ্ট্রপক্ষের যুক্তি ও আসামিপক্ষের আবেদনের পর আদালত দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতামত দিন