অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে ক্যারম বোর্ড খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের শিকার হয়।

আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই-তিন দিন আগে একই গ্রামে এক বাজারে স্থানীয় তরুণ রাকিব ও লায়েকের মধ্যে মারামারি হয়। পুলিশ তখন ঘটনাস্থলে পৌঁছে উভয় তরুণের সঙ্গে থাকা ক্যারম বোর্ডটি থানায় নিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে পূর্বের বিবাদ আবার মাথাচাড়া দেয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র যেমন ঢাল-কাতরা, টেঁটা, সড়কি, ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা চলেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন