অপরাধ
ছবি: সংগৃহীত

ধানমন্ডিতে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডিতে পুলিশ শনিবার এক বিশেষ অভিযানের মাধ্যমে ১০ জনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিলেন।

ধানমন্ডি মডেল থানার সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামিরাও রয়েছেন।

রোববার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। ধানমন্ডি মডেল থানা পুলিশ বলেছে, শহরের অপরাধপ্রবণ এলাকায় এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে, যাতে নিরাপত্তা বজায় রাখা যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের নামের মধ্যে আছেন মো. অমিত হাসান (রাব্বি), মো. আলী আকবর, মো. শফিকুর রহমান, সজিব সরদার, রাজিব তালুকদার, নূর মোহাম্মদ (বাপ্পি), মো. জিহাদ, মো. কাউছার, চাঁন মিয়া এবং মো. ওয়াসিম।

মতামত দিন