অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, একজন গুরুতর আহত।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় একজনের মাথায় গুরুতর আঘাত হয়েছে এবং ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি ব্যক্তিগত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

আহত সাংবাদিকরা হলেন চট্টগ্রাম টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মো. পারভেজ। বর্তমানে হোসাইন জিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা। হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ঘটনাস্থলে পৌঁছে লাঠি ও গাছের ডাল দিয়ে সাংবাদিকদের ওপর আক্রমণ চালায়। ঘটনার সময় তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।

আহত সাংবাদিকরা জানান, শনিবার (৪ অক্টোবর) একই এলাকার আলীনগর অংশে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। হামলাকারীরা তাদের ওপর হঠাৎ চড়াও হয়। পরিস্থিতি থেকে তারা মেলে ধরা পরিস্থিতি সামলে বেরিয়ে আসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, আহত দুই সাংবাদিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।


মতামত দিন