অপরাধ
ছবি: সংগৃহীত

স্ত্রী-শাশুড়ি দাদিশাশুড়ি মিলিতভাবে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা,খুঁড়ে রাখা হয়েছিল কবর।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ফরহাদ বেপারী ওরফে ঠান্ডু (৩৫) নামে এক যুবককে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) রাতে ফরহাদ ফরিদপুর সদরপুর থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, পারিবারিক কলহ ও অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই তার স্ত্রী লাবনী আক্তার, শাশুড়ি ও দাদিশাশুড়ি পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে চেয়েছিলেন। হত্যার আগে পাশের ঘরের বারান্দায় একটি কবরও খুঁড়ে রাখা হয়েছিল। তবে ফরহাদের ঘুম ভেঙে যাওয়ায় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতের অভিযান চালিয়ে ফরহাদের স্ত্রী লাবনী আক্তারকে গ্রেপ্তার করে। অন্য দুই পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে। ফরিদপুর সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, ভুক্তভোগীর গলার ক্ষত গভীর নয় এবং তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ফরহাদ ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। তিনি টাকা জমিয়ে ১১ লাখ টাকার জমি কেনার জন্য স্ত্রী ও শাশুড়িকে দিয়েছেন, কিন্তু তারা জমি না কিনে হত্যার চেষ্টা করেছেন। ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার বলেন, আগে এমন পরিকল্পিত হত্যাচেষ্টা এলাকায় ঘটেনি।

মতামত দিন