দিনাজপুরে পারিবারিক কলহে যুবক স্ত্রী-শাশুড়িকে জখম করে আত্মহত্যা।
দিনাজপুরের কাহারোল উপজেলার শংকরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবক নিজের স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করার পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করলে কাহারোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক সাত বছর আগে শংকরপুর গ্রামের সনুরাম রায়ের মেয়ে বিউটি রানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক অশান্তি দেখা দেয়, ফলে বিচ্ছেদ পর্যন্ত পরিস্থিতি গড়ায়। ঘটনার দিনও স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বাক-বিতণ্ডা চলাকালীন তিনি তাদের আহত করেন। আহত শাশুড়িকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা কালবেলাসূচিত করেন, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন