কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেপ্তার।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতে গ্রেপ্তারের সময় তিনি জনতার হামলার শিকার হন।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর কালবেলাক জানান, অভিযুক্তকে থানায় আনার সময় একদল লোক হামলা করে, এতে তিনি কিছুটা আঘাত পান। পরে থানায় এনে মামলা রেকর্ড করা হয় এবং চিকিৎসার পর তাকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি আদালতে আছেন।
এর আগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরআন অবমাননার অভিযোগ ওঠে অপূর্ব পালের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই ভিডিওটি নিজেই ফেসবুকে পোস্ট করেন অপূর্ব পাল। রাতে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়রা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মতামত দিন