অপরাধ
ছবি: সংগৃহীত

যমুনা সেতুতে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব।

নিজেস্ব প্রতিবেদক: 

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজার সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

ভিডিওতে রাতের অন্ধকারে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি করা দেখানো হয়েছে।

তবে টাঙ্গাইল পুলিশ জানিয়েছে, এটি গুজব। ভিডিওতে রাস্তার মাঝখানে আইল্যান্ড দেখা যাচ্ছে, যা যমুনা সেতু-এলেঙ্গা সড়কে নেই।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, “সেতুর এলাকা হাই রেজলিউশন ক্যামেরা দ্বারা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটি ভুয়া, এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।”

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানও নিশ্চিত করেছেন, “এ ঘটনা আমাদের জেলার নয়। মহাসড়ক নজরদারি ও সিসি ক্যামেরা পর্যালোচনা অনুযায়ী কোনো মিল পাওয়া যায়নি।”

মতামত দিন