নরসিংদীতে দুজন চাঁদাবাজকে আটক করার সময় পুলিশ সুপারের ওপর সন্ত্রাসী হামলা।
নরসিংদী পৌর শহরের আরশিনগর মোড়ে শনিবার (৪ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে দুজন চাঁদাবাজকে আটক করার সময় হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বীরপুর এলাকা থেকে ফেরার পথে সড়কের মাঝখান থেকে কয়েকজন চালকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তিনি জানান, হামলায় ঘাড় ও পায়ে আঘাত পেয়েছেন এবং চাঁদাবাজদের আটক করতে গেলে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় স্ট্যান্ড ইজারাদার মো. আলমগীর অভিযোগ করেন, তিনি পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডের ইজারা নিয়েছেন, কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার প্রায়ই তাদের কর্মকাণ্ডে বাধা দেন। তিনি পুলিশ হামলার খবর অস্বীকার করেছেন এবং ঘটনার সময় পা পিছলে পড়ে আহত হওয়ার কথা উল্লেখ করেছেন।
পুলিশ জানায়, নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আনোয়ার হোসেনও আগেই নিজের ফেসবুক পোস্টে যে কোনো সময় হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন।
মতামত দিন