অপরাধ
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক: 

নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নিহত আরমান হোসেন বিজয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় মোটরসাইকেল নিয়ে মজিব সড়ক হতে নতুন ব্রিজ এলাকায় যাচ্ছিলেন। তখন দুর্বৃত্তরা গতিরোধ করে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলেন এবং একলাশপুর ইউনিয়নের একটি বাড়ির সামনে ফেলে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিজয় বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক কুতুব উদ্দিন লিয়ন জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন