টেকনাফে কোস্টগার্ডের অভিযান:নারী ও শিশুসহ ৩৮ জন উদ্ধার, দুই পাচারকারী আটক।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী নারী, শিশু ও পুরুষসহ মোট ৩৮ জনকে মানবপাচারের হাত থেকে উদ্ধার করেছে। একই সময়ে দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা মালয়েশিয়া এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য দেশে পাঠানোর উদ্দেশ্যে ভুক্তভোগীদের পাহাড়ি এলাকায় আটকে রেখেছিল। অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে ১৮ নারী, ১২ পুরুষ এবং ৮ শিশু রয়েছেন। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা তাদের শারীরিক নির্যাতন করত এবং বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন