ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড।
নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকাররা পেজের প্রোফাইল এবং কভার ফটো পরিবর্তন করে নিজেদের লোগো ব্যবহার করেছে।
প্রথম পোস্টটি সকাল ৫:৪২ মিনিটে দেওয়া হয়, যেখানে হ্যাকার গ্রুপ “এমএস ৪৭০এক্স” (MS 470X) নিজেদের হ্যাকের বিষয়টি নিশ্চিত করে। এর পর থেকে পেজ থেকে আরও ধারাবাহিক পোস্ট প্রকাশ করা হয়।
জানা গেছে, পেজের নাম অপরিবর্তিত থাকলেও হ্যাকাররা প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মতামত দিন