অপরাধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ১০ দিন বয়সি কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক: 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সি কন্যাশিশু হত্যার পর মা রিয়া মণ্ডল (১৭) আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাঁওড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, রিয়া মণ্ডল নিজের শিশুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গোপালপুরের পশ্চিমপাড়া থেকে বের হন। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বাঁওড়ে শিশুকে ফেলে দেন এবং নিজে পানিতে ঝাঁপ দেন।

তৎক্ষণাত কিছু স্থানীয় ব্যক্তি নৌকা নিয়ে রিয়াকে উদ্ধার করেন। নিহত শিশুর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, রিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার অপরাধের কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মতামত দিন