অপরাধ
ছবি: সংগৃহীত

মুক্তিপণের জন্য অপহৃত ৪ জেলে ও বনদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক: 

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় বনদস্যুদের হাত থেকে মুক্তিপণের জন্য জিম্মি হওয়া চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই অভিযানে দস্যুদের ফেলে যাওয়া আস্তানা থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (৩ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মুক্তিপণের দাবিতে কয়েকজন জেলেকে জিম্মি করে রাখা হয়েছে—এমন সংবাদে ভোরে পশ্চিম জোনের কোস্টগার্ড সদস্যরা কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর ঘাঁটিতে অভিযান চালায়। কোস্টগার্ড উপস্থিতি  টের পেয়ে বনদস্যুরা গভীর বনের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশিতে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সেখান থেকেই চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের টানা দশ দিন আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য দফায় দফায় নির্যাতন চালিয়েছে।

মতামত দিন