মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ছুড়ে অগ্নিসংযোগ।
রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পর আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেনপাড়া এলাকার মেট্রোরেল প্রকল্পের ২৬৬ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, তিনজন দুর্বৃত্ত বাসটির গতি রোধ করে। তাদের মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরেকজন বাইরে থেকে জানালার কাচ লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, এটি আলিফ পরিবহনের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
মতামত দিন