অপরাধ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক: 

হবিগঞ্জের লাখাইয়ে বুধবার (১ অক্টোবর) দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনতৈল গ্রামের ফরিদ মিয়া ও নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এবং মামলা মোকদ্দমাও ছিল। বুধবার এই বিরোধের জের ধরে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

লাখাই থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানিয়েছেন, “পূর্ব বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

মতামত দিন