ফেনীতে পারিবারিক কলহে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।
ফেনীর দাগনভুঞা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর হাতে স্বামী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জগতপুর গফুর ভান্ডারির বাড়িতে এই ঘটনায় সাবিনা ইয়াসমিন (৪২) নামে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দুইবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন, তাদের এক ছেলে সন্তান রয়েছে। পরে আলমগীর দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার ভোরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আলমগীর প্রথম স্ত্রীর বাড়িতে আসেন। এ সময় সাবিনা ইয়াসমিনের সঙ্গে তর্কবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডা ঘিরে একপর্যায়ে ইয়াসমিন ঘরে থাকা দা দিয়ে আলমগীরকে কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই আলমগীর মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে ইয়াসমিন হত্যার কথা স্বীকার করেন।
দাগনভুঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মতামত দিন