অপরাধ
ছবি: সংগৃহীত

বরিশালে যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীতে পৃথক অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে সাগরদী ও ভাটারখাল সিটি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খান এবং একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আউয়াল খান।

পরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রাজনৈতিক মামলার অংশ হিসেবেই দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। এ ঘটনায় যুবলীগ নেতা মাসুম খান দেশীয় অস্ত্র  হাতে অংশ নেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মতামত দিন