অপরাধ
ছবি: সংগৃহীত

চাকরি ও ব্যবসার নামে প্রতারণা, ৭০ লাখ টাকাসহ ৫ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

চাকরি ও ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পিবিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের টার্গেট করত চক্রটি। ভাইভার নামে ডেকে লোভনীয় বেতন ও বিলাসী সুবিধার  কথা বলে ফাঁদে ফেলা হতো। পরবর্তী ধাপে সাজানো হতো ব্যবসায়িক পার্টনারশিপের নাটক। প্রলোভনে  পড়ে ভুক্তভোগীরা শেষ সম্বলও হারাতেন।

এমন অভিযোগের ভিত্তিতে পিবিআই অভিযান চালায়। ভুক্তভোগীর সঙ্গে লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়ে প্রতারকরা। সেসময় নগদ ৭০ লাখ টাকা এবং একটি টয়োটা নোয়া গাড়ি জব্দ করা হয়।

পিবিআই আরও জানায়, দীর্ঘদিন ধরে একই কায়দায় প্রতারণা চালিয়ে আসছিল এই চক্র। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মতামত দিন