অপরাধ
ছবি: সংগৃহীত

সন্ত্রাস দমন আইনে সাবেক দুই এমপি সহ ১৩ নেতাকর্মী গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিবি সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত দুই সংসদ সদস্য হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল  এবং সংরক্ষিত আসন (নং ৩২৪) থেকে সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রক্রিয়াধীন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন