অপরাধ
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাব্বিসহ পাঁচজন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মোহাম্মদপুর থানার সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাব্বিসহ পাঁচজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে বসিলা গার্ডেন  সিটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক মানিক নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিল। অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী রাতের অন্ধকারে বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে পৌঁছে। মালিকের দেওয়া রেকর্ডিং শুনিয়ে চাঁদাবাজির বিষয়টি যাচাই করা হয়। অভিযুক্তরা চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

হাসপাতাল মালিক জানান, গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত সন্তান প্রসব করে। এই ঘটনা নিয়ে শিশুটির বাবা শাহীন রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদ তাকে ভয়ভীতি দেখিয়ে এক লাখ ১৮ হাজার টাকা আদায় করে। একই অভিযোগের কারণে শনিবার রাতে আবারও টাকা দাবি করতে বসিলা এলাকায় তাকে ডাকা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রাব্বি আগে চাঁদাবাজির অন্য মামলার আসামি ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।

মতামত দিন