অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগ গণপিটুনিতে ইউপি সদস্য নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাঁদাবাজির অভিযোগ ঘিরে জনরোষের শিকার হয়ে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায়।

নিহত সোহেল ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি বালিয়াপাড়া গ্রামের মকবুলের  ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা চলমান ছিল।

স্থানীয়দের বরাতে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান লাক মিয়ার প্রভাব খাটিয়ে সোহেল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করলে ক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সোহেলের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ ছিল। কিছুদিন আগে তার বাড়িতেও স্থানীয়রা আগুন দিয়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন