নরসিংদীর আলোকবালীতে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নিহত।
নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আবারও রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা সাদেক মিয়া (৪২) মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে ইউনিয়নের মুরাদনগর গ্রামে। নিহত সাদেক মিয়া ছিলেন রুপ মিয়ার ছেলে এবং স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টানাপোড়েন চলছিল। এর জেরে দফায় দফায় সংঘর্ষের পর আজ ভোরে ফের গোলাগুলি হয়।এতে প্রাণহানি ও একাধিক ব্যক্তি আহত হন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে একই ইউনিয়নে গত ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া এবং ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুজন গুলিতে নিহত হয়েছিলেন। টানা সহিংসতায় এখন পর্যন্ত তিনজন প্রাণ হারালেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মতামত দিন