এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট।
ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ও আরও ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের পরিচালক, এমডি ও কর্মকর্তারা।
মামলাটি ২০২১ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক বিভিন্ন দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনের ভিত্তিতে চার্জশিট অনুমোদন করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়কালে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে হাজার কোটি টাকার লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ ওঠে পিকে হালদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মোট ৫০টিরও বেশি মামলা রয়েছে। ২০২২ সালে এক মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

মতামত দিন