অপরাধ
ছবি: সংগৃহীত

লালবাগে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার লালবাগে নিজ বাসা থেকে নজরুল ইসলাম (ব্যাংক কর্মকর্তা) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলায় তার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত নজরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

পুলিশ জানায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় কর্মরত ছিলেন নজরুল। পরিবারসহ ওই ফ্ল্যাটেই বসবাস করতেন তিনি।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে ঘরে ঢুকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় এবং রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তান উপস্থিত ছিলেন।

মতামত দিন