গত এক বছরে দেশে সাইবার অপরাধের হার বেড়েছে প্রায় ১২ শতাংশ।
বাংলাদেশে সাইবার অপরাধ গত এক বছরে প্রায় ১২ শতাংশ বেড়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায় দুই হাজার ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় ‘সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস’ সংগঠন এই জরিপের ফল প্রকাশ করে।
জরিপে দেখা যায়, ইন্টারনেটভিত্তিক অপরাধে আক্রান্তদের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—মোট ৮০ শতাংশ। ভুক্তভোগীদের মধ্যে নারী সংখ্যা ৬০ শতাংশ। আবার রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপরাধ সংঘটিত হওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে আক্রান্তদের মাত্র ১২ শতাংশ অভিযোগ করেছেন।
বক্তারা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ডিপফেক প্রযুক্তি এই অপরাধ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। তাদের মতে, সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখা প্রয়োজন। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মতামত দিন