অপরাধ
ছবি: সংগৃহীত

আখাউড়ায় অর্ধকোটি টাকার মোবাইলফোন-ডিসপ্লে ও মাইক্রোবাস জব্দ, চালক গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ বুধবার বিকেলে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইলফোন-ডিসপ্লে জব্দ করেছে। এ সময় একটি মাইক্রোবাসসহ তার চালক মোজাম্মেল হক (২৮)কে গ্রেফতার করা হয়।

জব্দকৃত মোবাইলফোন ও ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

আখাউড়া ধরখার ফাঁড়ি থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ধরখার ভাঙা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় মাইক্রোবাসে ৩৬০০টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ডিসপ্লে ও ১৩০ পিস উচ্চমূল্যের মোবাইল ফোন পাওয়া যায়।

পুলিশ জানায়, চোরাকারবারিদের কেউ আটক হতে না পারলেও, মাইক্রোবাসের চালক মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন