শেরপুর-হালুয়াঘাট সীমান্তে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যসহ পিকআপ ভ্যান আটক।
বিজিবি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। আটককৃত মালামের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, শেরপুরের সীমান্তঘেষা নামছাপাড়া ও ডুমনিকুড়া, এবং ঝিনাইগাতীর ফাকরাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা মদসহ বিভিন্ন ভারতীয় আমদানি নিষিদ্ধ পণ্য পাচারের চেষ্টা করছিল। অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ, ২১৬০ প্যাকেট ওরিও বিস্কুট, ৮০ প্যাকেট ফুচকা, ২৮৩০ পিস নেভিয়া সফট ক্রিম, ৮টি কম্বল, ১,২০,০০০ পিস জিলেট ব্লেড এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও গাড়ি ফেলে পালিয়ে যায়। সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
মতামত দিন