অপরাধ
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থেকে নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি বুলেট ফারুক গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ফেনীর দাগনভূঞা থেকে দুই জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং ৪টি মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন—রসুলপুর ইউনিয়নের মো. ওমর ফারুক ওরফে বুলেট ফারুক (৪৪) ও কুতুবপুর ইউনিয়নের সাইফুল ইসলাম সুজন (৩৬)। তাদেরকে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দাগনভূঞা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের আত্মগোপনকারী নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি ও ইয়াবা সরবরাহকারী সাইফুল ইসলামকে বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, বুলেট ফারুক দাগনভূঞার গোডাউন রোডের একটি ভাড়া বাসায় মাদক ব্যবসা চালাচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেনের নির্দেশে সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ নেতৃত্বে অভিযান চালিয়ে বুলেট ফারুককে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে সাইফুল ইসলাম সুজনের কাছ থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মতামত দিন