ফার্মগেট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার অর্ধশত নেতাকর্মী।
রাজধানীর শেরেবাংলানগর ও ফার্মগেট এলাকায় অনুমোদনহীন ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে প্রায় অর্ধশত নেতাকর্মী আটক করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে এই নেতাকর্মীদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে নিশ্চিত করেন, আজ দুপুরে অনুমোদনহীন মিছিলের প্রস্তুতি নিতে গিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রায় ৫০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে। তিনি আরও জানান, মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এমন স্পটগুলোতে অভিযান চালানো হয়েছে এবং অভিযান এখনো চলমান রয়েছে।

মতামত দিন