পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৫৭৯ জন।
নিজেস্ব প্রতিবেদক:
সারা দেশে পুলিশ গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, ১টি লোহার তৈরি মদা, ১টি কার্তুজের খোসা, ৩০ সীসার অংশবিশেষ এবং ২টি ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহতভাবে পরিচালনা করা হবে।
মতামত দিন