সাবেক আওয়ামী লীগের নারী কাউন্সিলর হাজেরা খাতুন নার্গিস গ্রেফতার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে পুলিশ।
গুলশান থানার কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাদপুরের আজমেরী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
হাজেরা খাতুন ২০২৪ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন।
মতামত দিন