অপরাধ
ছবি: সংগৃহীত

দুদকে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে উপ-সহকারী পরিচালককে ওএসডি।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানায়, অনুসন্ধান থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে বাগেরহাটের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে ওএসডি করা হয়েছে।

দুদক মুখপাত্র আকতারুল ইসলাম বলেন, গত দেড় মাসে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সংস্থাটি সাত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

এই ঘটনায় শহিদুল ইসলাম সোহেল, এসআর ট্রেডার্সের মালিক, কমিশনের প্রধান কার্যালয়ে অভিযোগ জমা দিলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় এবং দুদক দ্রুত পদক্ষেপ নেয়।

আবুল হাশেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন এবং পরে তা ৫ লাখে কমানোর প্রস্তাব দেন। কমিশন প্রধান কার্যলয়ে তাকে সংযুক্ত করেছেন। আকতারুল ইসলাম জানান, দুর্নীতির  কোনও প্রমাণ পাওয়া গেলে দুদক কর্মকর্তাদের ছাড় দেবে না।

এদিকে, দুদক আরও তিনটি নতুন মামলা করেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২০ জনের বিরুদ্ধে। মামলার পর সাবেক মন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মতামত দিন