অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকা কাস্টম হাউসে তিন লাখ পিস জাল ব্যান্ডরোলের জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রায় তিন লাখ পিস জাল ব্যান্ডরোল আটক করেছেন। এই ঘটনা ধরা পড়ে গোপন সংবাদের ভিত্তিতে।

কাস্টম হাউসের এয়ারফ্রেইটের দুই নম্বর গেট থেকে এই জালিয়াতির কার্যক্রম আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মশিউর রহমান জানান, “গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। বর্তমানে জব্দকৃত জাল ব্যান্ডরোলের ইনভেন্ট্রি প্রক্রিয়া শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

মতামত দিন