অপরাধ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩০।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার জাহানপুর গ্রামে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী-শিশু রয়েছে এবং ১০ জন গুরুতর টেঁটাবিদ্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালবেলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ বহুদিন ধরে চলে আসছিল। একাধিকবার সালিশ ও থানার  মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও সমস্যা মেটে না। খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং মুহূর্তেই তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন—লাল মিয়া (৫৫), নাসির মিয়া (৪১), তাহেরা বেগম (২০), এরশাদ (৩৩), রাবিয়া বেগম (৩৫), শাহবাজ (৫৬), সাগর মিয়া (২২), সরলা বেগম (৪৫), কাসেম মিয়া (৩৬), আশিক মিয়া (৩২), করমুস মিয়া (২৯), সেন্টু মিয়া (৪৫), সামিয়া বেগম (২০), নাজির মিয়া (৩৮), ইসলাম মিয়া (৩৫), আলী আকবর (৫০), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), হুসনা বেগম (৩৫), মিজান মিয়া (২৯), সাক্কল মিয়া (৪৫), জবনুর মিয়া (২২), কামাল মিয়া (৩৫), রুজেল মিয়া (১২), সাবু মিয়া (৪০), সফিক মিয়া (৩৭) জবনুর মিয়াসহ আরও অনেকে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পিন্টু কুমার দাস জানান, গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেঁটা ও ঢালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

মতামত দিন