অপরাধ
ছবি: সংগৃহীত

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল: চার জনকে আটক করে পুলিশে হস্তান্তর।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় চার জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফিশারি রোড এলাকা থেকে আটককৃতদের পুলিশে দেওয়া হয়।

এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা মূলত ছাত্রলীগের নেতাকর্মী।

আটক হওয়া চারজন হলেন: বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মোহাম্মদ শাহিন শেখ (৪০), চাখার ইউনিয়নের দরিকর হাওলাদার বাড়ির সজীব হাওলাদার (৩৭), নগরীর চহঠা এলাকার শাহাদাত হোসেন অপু তালুকদার এবং দক্ষিণ চহঠা এলাকার মোহাম্মদ জাকির হোসেন।

ওসি জানান, সন্ধ্যার দিকে মহানগর ছাত্রলীগের ব্যানারে কাশিপুর সুরভী পেট্রোল পাম্প থেকে মশাল  মিছিল বের করে ফিশারি রোডের দিকে এগোতে শুরু করলে স্থানীয়রা ধাওয়া করে। মিছিলে থাকা অন্যরা পালিয়ে গেলেও চারজনকে আটক করে স্থানীয়রা। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মতামত দিন