কুমিল্লায় ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী গ্রেপ্তার।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই নেতাকর্মীদের আটক করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম জানান, জননিরাপত্তা বিপন্ন করা, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা এই মিছিলে অংশ নিয়েছিল।
তিনি আরও জানান, শনিবার পুলিশের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৩০ জনকে নামজাদা ও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। পরে জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ বলেছে, এই মিছিলের মাধ্যমে দেশবিরোধী কার্যক্রম চালানো হচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছিল, তাই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মিছিলটি শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে শুরু হয়। এসময় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তা নজরে আনে এবং অভিযানে নামে।

মতামত দিন