অপরাধ
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে কুকুর দিয়ে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল,গ্রেফতার ৩।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলের একজন যুবক চুরির অভিযোগে আটক হন। ঘটনার সময় তাকে জার্মান শেফার্ড কুকুরের আক্রমণে পড়তে দেখা যায়, এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং পশু দিয়ে নির্যাতনের সঙ্গে যুক্তদের শাস্তির দাবি তুলেছেন। শনিবার রাতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজন নিরাপত্তাকর্মী—শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব—কে গ্রেফতার করে। জানা গেছে, নির্যাতনের ভিডিও তারা নিজেরাই অনলাইনে ছড়িয়েছিল।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় কুমার সাহা। তার বয়স ৩২ এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের তথ্য নেই।

র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, জয় শনিবার সকালে বুড়িচং  থানায় তিন নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। তাকে বর্তমানে চিকিৎসা দিয়ে থানার হেফাজতে  রাখা হয়েছে।

মেজর সাদমান আরও বলেন,মিলটিতে সাম্প্রতিক ডাকাতির ঘটনা ঘটার কারণে নিরাপত্তাকর্মীরা অতিরিক্ত সতর্ক ছিল। জুমার নামাজ চলাকালীন সময়ে ওঁৎ পেতে থাকা অবস্থায় জয়কে আটক করা হয়। এরপর তিনটি কুকুর ব্যবহার করে তাকে নির্যাতন করা হয়, পাশাপাশি লাঠি দিয়ে আঘাতও করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, গ্রেফতারকৃতরা বর্তমানে র‌্যাব হেফাজতে আছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা তদন্ত চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুকুর দুটি একসাথে জয়ের শরীরে কামড় দিচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করছে। জয় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করছে এবং বাঁচার আকুতি জানাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, জুমার নামাজের সময় মিলটিতে পূর্বেও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবারও নিরাপত্তাকর্মীরা চোর ধরার জন্য অপেক্ষা করছিলেন। জয় কুমার মিলে প্রবেশ করার পর তাকে ধরে কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়।

চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল | কালবেলা

মতামত দিন