অপরাধ
ছবি: সংগৃহীত

বাগেরহাট মোংলায় যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ সুমি বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা।

আটক সুমি বেগম মোংলার রাতারাতি কলোনির ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা, তিনি মো. সুলতান আহম্মেদের মেয়ে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে মোংলা পোর্টের পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, তল্লাশির সময় ইয়াবাসহ সুমি বেগমকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধকল্পে ভবিষ্যতেও কোস্টগার্ড এই ধরনের অভিযান চালিয়ে যাবে।

মতামত দিন