১৭ বিয়ে মামলায় সাময়িক বরখাস্ত বন কর্মকর্তা পুলিশ হেফাজতে।
বরিশাল বিভাগের সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতের দিকে।
পুলিশ জানায়, মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। এর পর রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদার ও কয়েকজন প্রতিবেশী তাকে বাধা দেন।
এসময় সেখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ সেই বিশৃঙ্খলা এড়ানোর উদ্দেশ্যে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বন কর্মকর্তা কবির হোসেন বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছেন। পাওনা টাকা পরিশোধ না করেই তিনি রাতের আধারে বরিশাল থেকে পালানোর চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, হেফাজতের সময় বাধাদানকারীদের অভিযোগও শোনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সেই অভিযোগ বিবেচনা করে নেওয়া হবে।
মতামত দিন