অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় জেলা বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তরা গুলি ও ককটেল নিক্ষেপ করেছে।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা আবু হোসেন বাবুর বাসায় হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ককটেল নিক্ষেপ করে এবং গুলি ছুড়ে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের শব্দে বাবুর ছোট ভাই লিটন বাইরে বের হওয়ার সময় দু’টি গুলি তার দিকে ছোঁড়া হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফারিয়া আফরোজ লিসা, বাবুর স্ত্রী, জানিয়েছেন, প্রায় নয় মাস ধরে বাবু অসুস্থ থাকায় এই হামলা পরিবারে ভয় সৃষ্টি করেছে। তারা এখনও নিশ্চিত নন, কে বা কারা এই ঘটনায় জড়িত।

একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন তরুণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির সামনে ধীরে ধীরে চলে যাচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত দিন