অপরাধ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোদালিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে বুধবার সকাল ১০টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১২ জন আহত হন।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আব্দুল হাই ও টুকু মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বৃষ্টির কারণে আব্দুল হাই গ্রুপের সমর্থক শোয়েবের পুকুরের মাছ ভেসে যায়, যা ধরছিল টুকু মুন্সি গ্রুপ। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর), হরিশংকরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির জানাজা শেষে বাড়ি ফেরার পথে টুকু মুন্সি গ্রুপের লোকজন শোয়েবের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এর জের ধরে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুই গ্রুপের মধ্যে আরও তীব্র সংঘর্ষ বাধে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং মামলা দায়ের হয়নি।

মতামত দিন