মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাণ্ডে বাবা-সৎ মা গ্রেপ্তার।
নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক ছিলেন বলে জানায় র্যাব।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের সিলেট থেকে থানায় আনা হচ্ছে।
ঘটনার সূত্রপাত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায়। মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় সাহেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের মা কামরুজ্জাহান স্বামী নুরুজ্জামানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদুল ইসলাম আরমান বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দেয়। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে র্যাব অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মতামত দিন