অপরাধ
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে পৃথক অভিযানে ৩১ লাখ টাকার হেরোইনসহ তিনজন মাদক কারবারি আটক।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। এ সময়  তাদের দেহ তল্লাশি করে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা।

পরবর্তীতে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানার এলাকায় খুচরা বিক্রির জন্য এসেছিল। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “বিশেষ অভিযান উপলক্ষে একাধিক টিম মাঠে কাজ করছে। গতকাল (সোমবার) কালামপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট ডিউটির সময় মো. শরীফ হোসেনকে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এছাড়া টাঙ্গাইলের নাগরপুর থেকে হেরোইন বিক্রির জন্য আসা অপর দুইজনকে ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মো. শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুরের সিংদাইরের মোছা. শাহিদা আক্তার (২৯) ও মিন্টু হোসেন (২৯)।

পুলিশ জানিয়েছে, ধুলিভিটা এলাকায় পৃথক অভিযানে শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

ওসি আরও জানান, গত ১২ ঘণ্টায় আরও তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৬০, ৩০ ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযান চলমান থাকবে এবং ধরা পড়া সব মাদক ব্যবসায়ী ভারত থেকে হেরোইন এনে স্থানীয় এলাকায় বিক্রি করছিল।

মতামত দিন