নুরাল পাগলার দরবারে হামলা মামলায় আদালতে ৮ জনের দোষ স্বীকার।
রাজবাড়ীর গোয়ালন্দের আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও পুলিশের গাড়ি ভাঙচুর–এসব ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে আটজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি জানান, দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় আটজন এবং পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ১৬ জনসহ মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে আটজন আদালতে দোষ স্বীকার করেছেন। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ও ভিডিও ফুটেজ যাচাই করে দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে। মামলার তদন্তে প্রভাব বিস্তার বা তদবির করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। তার ভক্তরা দরবার প্রাঙ্গণে কবর দিয়ে কাবা শরীফের মতো স্থাপনা নির্মাণ করলে স্থানীয়দের একাংশ আপত্তি তোলে। এ নিয়ে কয়েকদিন উত্তেজনার পর ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর শতাধিক মানুষ দরবারে হামলা চালায়। মরদেহ কবর থেকে তুলে আগুনে পোড়ানো হয়।
ঘটনার সময় পুলিশের গাড়ি ভাঙচুর, প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা ও পাথর নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্য ও দুই কর্মকর্তা আহত হন। ওই দিন রাতেই নিহত রাসেল মোল্লার বাবা আমজাদ মোল্লা একটি মামলা দায়ের করেন। এছাড়া গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা অজ্ঞাত তিন হাজারের বেশি লোককে আসামি করে আরেকটি মামলা করেন। দুটি মামলায় মিলিয়ে সাড়ে সাত হাজার অজ্ঞাত আসামি করা হয়।
মতামত দিন