বগুড়ার শিবগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্ল্যাপুর বটতলা গ্রামে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ হত্যাকাণ্ডের পর মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতরা হলেন—কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামাণিকের স্ত্রী রানী খাতুন (৪০) ও তাদের ছেলে ইমরান প্রামাণিক (১৮)। নিহত ইমরান বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে তার বড় বোন ইভা প্রামাণিক শহরের একটি মেসে থেকে পড়াশোনা করছেন।
স্থানীয়রা জানায়, একই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে হাসান (১৭) ইমরানের সঙ্গে বসবাস করত। ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নিহত রানী খাতুনের মেয়ে ইলা প্রামাণিক বলেন, ‘মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।
মতামত দিন