নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।
নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মো. আরিফ মিয়া জানান, মানিক মিয়া বাজার থেকে বাড়ি ফেরেননি। তাদের ফোনেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে নদীর পাশে গিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পান।
রায়পুরা থানার এসআই জাকির হোসেন বলেন, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলার পরও প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট এবং কিছু নগদ টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার পেছনের সঠিক কারণ জানতে পুলিশের তদন্ত চলছে।
মতামত দিন