অপরাধ
ছবি: সংগৃহীত

নাটোরে ডিবির অভিযান, ট্রাক-বাস থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরে পৃথক দুই অভিযানে যাত্রীবাহী বাস ও একটি ট্রাক থেকে মোট ১৭৪ কেজি গাঁজা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে আটক করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। যাত্রী সিটের নিচে রাখা দুটি বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

এর কিছুক্ষণ পর একই এলাকায় নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিক ক্যারেট বহনকারী ট্রাক থামায় ডিবি। তল্লাশির সময় ক্যারেটের নিচে রাখা ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেখান থেকেও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন—চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভগরইল এলাকার মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার কয়লার দিয়ার এলাকার মো. ফসের আলী সোহেল (২৯), শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।

নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

মতামত দিন