অপরাধ
ছবি: সংগৃহীত

উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি,ফারিয়াসহ ৩জন কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় এ এইচ এম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের দেলোয়ার হোসেনের বাসায় ঢুকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় সাড়ে ৫ লাখ টাকা নগদ আদায় করে বাকি টাকার জন্য সময় বেঁধে দেন।

পরিবার ওইদিন রাতেই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে। এরপর রাতেই বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে অপর দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, নোমান রেজা ৫ আগস্টের পর থেকে সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির নামে জুলাই হত্যা মামলার নামে চাঁদাবাজি চালাচ্ছিলেন। ভুক্তভোগীরা এই ঘটনায় বিমানবন্দর থানায় একাধিক অভিযোগও করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) আদালতে তোলা হলে পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মতামত দিন